তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির




আলিনুর মন্ডল, বসিরহাট: আজ ভাতৃত্বের বন্ধন 'রাখিবন্ধন' উৎসব পালিত হচ্ছে সারা ভারত বর্ষ জুড়ে। ভাই-বোন এই আনন্দের এক মহৎ দিনে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতারা এই উৎসবে মেতে উঠেছে। বিভিন্ন উৎসবের মাধ্যমে পালিত হচ্ছে আজকের এই মহৎ  দিনটি।

 কিন্তু এক ব্যতিক্রম নজির দেখা গেল বসিরহাটের ভ্যাবলা হাই স্কুল মাঠে। করোনা আবহে ভারতবর্ষের বিভিন্ন হাসপাতালে রক্তের সংকটের সৃষ্টি হয়েছে। রক্তের অভাবে আমরা অনেক মানুষ কে মৃত্যুর মুখে পতিত হতে দেখেছি।


 সেই রক্ত সংকটের অভাব কিছুটা মেটানোর জন্য এগিয়ে এল উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল মাইনরিটি সেল।

 আজ মহান রাখিবন্ধন উৎসবের দিনে তারা রক্তদান শিবির আয়োজন করে এক মহান নজির সৃষ্টি করলে।

 বসিরহাটের ভ্যাবলা হাই স্কুল মাঠে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু সেল-এর সভাপতি ও বসিরহাট সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট হাজী নুরুল ইসলাম বসিরহাট সাংগঠনিক জেলার সরোজ ব্যানার্জি, উত্তর ও দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তসী ব্যানার্জি, বাদুড়িয়ার বিধায়ক কাজী আবদুর রহিম দিলু, বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম, বসিরহাট সাংগঠনিক জেলার যুব সভাপতি সৌমিক রায় অধিকারী, রাজ্য সংখ্যালঘু সালের সাধারণ সম্পাদক আশিক বিল্লাহ আইএনটিটিইউসি সভাপতি কৌশিক দত্ত হাড়োয়ার যুব সভাপতি খালেক, মোল্লা মাসুদ আলম শাহীন, রেহান আহমেদ, বসিরহাট মাওলানা বাগ দরবার এর পীরজাদা সাদ বিন আমিন সহ বসিরহাট সাংগঠনিক জেলার নেতা-নেত্রী। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলার সংখ্যালঘু সভাপতি ইলিয়াস সর্দার।


 রাজ্যের সংখ্যালঘু সেল-এর সভাপতি হাজি নুরুল ইসলাম বলেন, তৃণমূল সংখ্যালঘু সেল যে ভাবে সাধারণ মানুষের পাশে সর্বদা নিয়োজিত থাকে তা সত্যিই প্রশংসনীয়। 


তিনি বলেন আজ রাখি বন্ধন উৎসবের দিনে আমরা রাখি উৎসব পালনের সঙ্গে সঙ্গে রক্তদান শিবির আয়োজন করে এক অনন্য নজির সৃষ্টি করলাম, তিনি বলেন সংখ্যালঘু সেল সর্বদা সাধারণ মানুষের পাশে নিয়োজিত থাকবে।

Post a Comment

0 Comments