রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: অজানা জ্বরে আক্রান্ত হয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হলো ৬৪ জন শিশু। বুধবার এমনই জানা গেছে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থদপ্তর সুত্রে। এদিন আসানসোল জেলা হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসারত অবস্থায় রয়েছে জ্বরে আক্রান্ত ওই শিশুরা। এদিন পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মোঃ ইউনুস বলেন, দু সপ্তাহ ধরে জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে ওই শিশুরা। তবে তারা কেউ কোভিডে আক্রান্ত নয় বলে জানান তিনি।
পাশাপাশি তিনি আরও বলেন, জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে বলে। তাদের সকলের স্যাম্পেল পাঠানো হয়েছে স্কুল ওফ টপিক্যাল মেডিসিনে। কিন্তু সেখান থেকে কমন যে ভাইরাস, সেগুলো সব নেগেটিভ এসেছে। কাশি জ্বর নিয়ে ভর্তি হচ্ছে, তাদের জ্বরের উপসর্গ সেরে গেলে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তিনি এদিন আরও বলেন, এখন পর্যন্ত ১৪৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য জেলার অপর হাসপাতাল দুর্গাপুর মহকুমা হাসপাতালেও ৪২ জন শিশু জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন বলে জানান হাসপাতাল সুপার ধীমান মন্ডল।শিশুদের অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ধীমান বাবু।

0 Comments