তনুময় দেবনাথ, দিনহাটাঃ
আগামী ৩রা অক্টোবর দিনহাটায় সারাভারত কৃষক সভার(AIKS) ২২তম জেলা সম্মেলনকে সামনে রেখে কৃষক বিরোধী কৃষি বিল বাতিলের দাবিতে, কৃষকদের ফসলের ন্যায্য মূল্যর দাবিতে ও আসন্ন জেলা সম্মেলনকে সফল করার আহ্বান জানিয়ে দিনহাটায় মিছিল করল সারভারত কৃষকসভা।
আজ দিনহাটা প্রমোদ দাসগুপ্ত ভবন থেকে মিছিল শুরু হয়ে স্টেশন চৌপথি হয়ে দিনহাটা পাঁচমাথায় এসে শেষ হয়। এইদিনের এই মিছিলে কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক তমসের আলী, জেলা সহ সভাপতি অন্তত রায়, কৃষক নেতা তারাপদ বর্মন, সহ অন্যান্যরা।

0 Comments