গণধর্ষণ কাণ্ডের তীব্র প্রতিবাদ করায় সলমন খান, অক্ষয় কুমার সহ মোট ৩৮ জন তারকার বিরুদ্ধে দায়ের হল মামলা। বছর দুই আগে ২০১৯ সালে হায়দ্রাবাদ গণধর্ষণ কাণ্ডের তীব্র প্রতিবাদ করে ছিলেন এই তারকারা।
এই তারকারা ক্ষোভ জানাতে গিয়ে গণধর্ষিতার পরিচয় ফাঁস করে দিয়েছিলেন। সেই প্রেক্ষিতেই সলমন, অক্ষয় অজয় সহ বলিউড এর মোট ৩৮ জন অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আইনজীবী গৌরব গুলাটি।
দিল্লি নিবাসী ওই আইনজীবীর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় গণধর্ষণের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে প্রত্যেকে ধর্ষিতার পরিচয় ফাঁস করে দিয়েছিলেন। ২০১৯ এর নভেম্বর মাসে হায়দ্রাবাদে এক বছর ২৬ এর পশু চিকিৎসককে নৃশংস ভাবে গণধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে মারা হয়।
গোটা দেশ এই বর্বতার ঘটনায় শিউড়ে উঠেছিল। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জ্বলেছিল প্রতিবাদের আগুন। আমজনতা তো বটেই, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে গর্জে উঠেছিলেন তারকারাও। বলিউড থেকে দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি সর্বত্র শোনা গিয়েছিল একই দাবি, গর্ণধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবি।
সেই সময় বহু তারকা সোশ্যাল মিডিয়ায় ধর্ষিতার বিচারের দাবিতে সরব হয়েছিলেন। তালিকায় নাম ছিল সলমন খান থেকে শুরু করে অক্ষয় কুমার, অজয় দেবগণ বা ফারহান আখতার, রকুল প্রীত সিং বা দক্ষিণী ইন্ডাস্ট্রির রবি তেজা, আল্লু শিরিষ প্রমুখ। এদের মধ্যে অনেকেই নিজের টুইটে হ্যাশট্যাগ হিসেবে ধর্ষিতার নাম ফাঁস করে দিয়েছিলেন।
সলমন খান ওই হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছিলেন, ‘মানুষের ছদ্মবেশে এরা সবথেকে নোংরা শয়তান।’ হায়দ্রাবাদের ঘটনাকে দিল্লির নির্ভয়া কাণ্ডের সঙ্গে তুলনা করে তিনি লিখেছিলেন, যে শয়তানরা এই নির্দোষ মহিলাদের যন্ত্রণা, মৃত্যুর কারণ হয়েছে সকলে মিলে তাদের খুঁজে মারা উচিত, যাতে ভবিষ্যতে আর কোনো মেয়েকে এই দিন না দেখতে হয়।

0 Comments