গাড়ুই নদী সংস্কার সহ দু দফা দাবিতে আসানসোল পৌরনিগমে স্মারকলিপি দিল মিম

 রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে রয়েছে আসানসোল শহরের উপর দিয়ে বয়ে চলা গাড়ুই নদী। আর সেই গাড়ুই নদী সংস্কার সহ আরো দু দফা দাবিতে মঙ্গলবার আসানসোল পৌরনিগমে স্মারকলিপি দিলো মিম। 



এ'দিন মিমের পশ্চিম বর্ধমানের সভাপতি দানিশ আজিজের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই স্মারকলিপি তুলে দেওয়ার কাজ।  এই প্রসঙ্গে এদিন মিমের পশ্চিম বর্ধমানের সভাপতি দানিশ আজিজ বলেন, রেলপারের মধ্যে দিয়ে চলা গাড়ুই নদী সংস্কার না হওয়ার কারণে বৃষ্টি হলেই ওই এলাকা প্লাবিত হয়ে যায়। আর তাই অবিলম্বে গাড়ুই নদী সংস্কার করতে হবে। এর পাশাপাশি বিপিএল তালিকাভুক্তদের তৈরি বাড়ি গুলো অবিলম্বে বষ্ঠন করতে হবে আসানসোল পৌর নিগমকে। তাই এই দাবিতে আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জির হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে বলে এদিন জানান তিনি।

Post a Comment

0 Comments