অসহায় মানুষের পাশে সমাজসেবী সুব্রত মন্ডল

অমলেশ কুমার,বলরামপুরঃ  গত দুদিনের নিম্নচাপের বর্ষার জেরে এলাকার গরিব অসহায় মানুষের অসুবিধার কথা চিন্তা করে মঙ্গলবার প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বলরামপুর ব্লকের ডাভা,নেকড়ে,হাঁসপুর কামারজারা সহ বেশ কয়েকটি গ্রামে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কমিটির সদস্য তথা বলরামপুরের বিশিষ্ট সমাজসেবী সুব্রত মণ্ডল।



বর্ষার হাত থেকে রক্ষা পেতে মানুষের জন্য  ছাতা, ত্রিপল তুলে দেওয়ার পাশাপাশি ওই গ্রামের বেশ কিছু মহিলার হাতে নতুন শাড়িও তুলে দেন। 

প্রসঙ্গত এই ধরণের সমাজসেবা মূলক কাজে সুব্রত বাবু সারা বছর ধরে বিভিন্ন কাজের মধ্যে করে আসছেন।তাই ওনার এই সুন্দর কর্মসূচির প্রসংসা করেছেন এলাকার মানুষেরা ।

সুব্রত বাবু বলেন, অনেক পরিবারে বর্ষায় ব্যবহারের ছাতা নেই বা থাকলেও প্রয়োজনের তুলনায় অনেক কম তাই তাদের পাশে দাড়িয়ে ছাতা তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করেছেন।

Post a Comment

0 Comments