রূপনারায়ানপুরে দিনের বেলায় দুঃসাহসিক চুরি!

  




রামকৃষ্ণ চ্যাটার্জী, সালানপুর: বাড়ির কোনও লোক বাড়িতে না থাকার সুযোগে ফাঁকা বাড়ির তালা ভেঙ্গে বাড়িতে দুঃসাহসিক চুরি। এমনি লুটপাটের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রূপনারায়ানপুরে। জানা গেছে বুধবার সালানপুর থানার রূপনারায়ানপুরের রূপনগর এক নম্বর এলাকায় ঘটে এই ঘটিনাটি।

ওই এলাকার গৌতম সরকারের বাড়িতে বুধবার সকালে বাড়ির মালিকের অনুপস্থিতিযে তালা ভেঙে। দুষ্কৃতিরা ঘরে ঢুকে আলমারি থেকে শুরু করে ড্রেসিং টেবিল ও শোকেশ ভাঙচুর করে লুঠপাট করে। লুঠপাটের পাশাপাশি বাড়ির সমস্ত জিনিস লন্ডভন্ড করে দেয়। 


এদিন বাড়ির মালিক গৌতম সরকার জানায়, আলামরিতে থাকা সাড়ে চার হাজার টাকা ও সোনার চেন, চারটি লকের, টিকলি সহ আনুমানিক তিন লক্ষ টাকার সম্পত্তি খোঁয়া গিয়েছে তার।


পাশাপাশি তিনি আরও বলেন, এদিন সকাল নয়টা নাগাদ তিনি ডিউটি চলে যায়। আর তার কিছু  সময় পরে তার স্ত্রীও বাইরে যায় বিশেষ দরকারে। আর সেইসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে এমন লুটপাটের ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। পরে বেলা ১২ টা নাগাদ বাড়ি এসে বাড়ির প্রধান দরজা খুলেই তাদের চক্ষু চড়কগাছ হয় তাদের। তার স্ত্রী দেখেন ঘরের দরজার তালা ভাঙা ভেতরে গিয়ে দেখেন সমস্ত কিছু ওলট-পালট।পরে খবর দেওয়া হয় রূপনারায়ণপুর পুলিশে। পরে ঘটনাস্থলে এসে পৌছায় রূপনারায়ণপুর থানার পুলিশ। তারা সব দিক খতিয়ে দেখার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment

0 Comments