'পুলিশ দিবস' উপলক্ষে পুলিশদের ফুলের তোড়া দিয়ে সম্মান প্রদান তৃণমূল যুব কংগ্রেসের




নিজস্ব সংবাদদাতা, সালানপুর: 'পুলিশ দিবস' উপলক্ষে কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উৎপল ঘোষাল সহ ফাঁড়িতে কর্মরত আধিকারিক সহ কনস্টেবল ও ফাঁড়ির সিভিক ভলেন্টিয়ার ও গাড়ি চালকদের ফুলের তোড়া, কলম, মিষ্টি প্যাকেট দিয়ে সম্মান প্রদান করলেন কল্যানেশ্বরী অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।


এই প্রসঙ্গে যুব তৃণমূল কংগ্রেসের নেতা বিজয় সিং বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পয়লা সেপ্টেম্বর দিনটি পুলিশ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তারই পরিপ্রেক্ষিতে কল্যানেশ্বরী ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সহ সমস্ত পুলিশ আধিকারিক, সিভিক ভলেনন্টিয়ার, গাড়ির চালকদের ছোট একটা সম্মান প্রদান করা হল। আজ পুলিশের জন্য আজ আমরা শান্তিতে বাড়িতে ঘুমোতে পারি, তাদের দেশের জন্য অবদান অতুলনীয়, তারই আমাদের গর্ব। 


তাছাড়া এদিন উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সাধু বাল্মীকি, সোনি সিং, নিমাই রায়, ভোলা সাউ, রাম কুমার মিশ্র, প্রকাশ তেওয়ারী, রাজকুমার তেওয়ারী সহ আরও অনেকে।

Post a Comment

0 Comments