রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: দীর্ঘদিন ধরেই আসানসোল জুড়ে রমরমিয়ে গজিয়ে উঠেছিল অবৈধ বালি কারবারির সংখ্যা। আর সেই অবৈধ বালি কারবারের সাথে এবার নাম জড়াল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলের। জানা গেছে রবিবার রাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কুলটি থানার কুলতোড়া থেকে গ্রেপ্তার করে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর অজয় প্রতাপ সিং উরফে পাপ্পু সিংকে। কাকসা বন কাঠিয়ার সাত কাহনীয়ার অজয় নদের বালি ঘাটে অবৈধ ভাবে বালি মজুদ রাখার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এদিকে সূত্রের খবর এক দলীয় বৈঠক শেষ করে ফেরার সময় কাকসা থানার পুলিশ গ্রেপ্তার করে অজয় প্রতাপ সিং উরফে পাপ্পু সিংকে। অন্যদিকে বালি কান্ডে পাপ্পুর নাম জড়ানো প্রসঙ্গে তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিধান উপাধ্যায় বলেন, পার্টির সাথে কোনো যোগাযোগ নেই পাপ্পুর। পার্টির কোনো কাজেও সে যুক্ত নয়। পাশাপাশি তিনি আরো বলেন প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে। পাশাপাশি এই প্রসঙ্গে বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জির বলেন, অনৈতিক কাজকর্মের সাথে তৃণমূলের লোকরাই জড়িত, কয়লা থেকে বালি, লোহা থেকে শার্টটা, জুয়া। এতদিন এই কথা আমরা বলে এসেছিলাম এবার প্রশাসনের চোখ খুলেছে। তাই তাদের হাতে তৃণমূলের লোকরা গ্রেপ্তার হয়েছে। এটা শুনে ভালো লাগছে।
তিনি আরও বলেন, প্রশাসনের উচিত নিরপেক্ষভাবে কাজ করা। এর আগেও আমরা দেখেছি রাতের অন্ধকারে তুলে নিয়ে গেছিলো বিভিন্ন মামলা দেওয়া হয়েছে আমাদের কার্য কর্তাদের। যায় হোক ভালো লাগছে। যে তৃণমূলের লোকেদেরও গ্রেপ্তার করছে পুলিশ। তাই প্রশাসনকে ধন্যবাদ জানাই। এদিকে সূত্র মারফত জানা গেছে সোমবার অভিযুক্ত অজয় প্রতাপ সিং উরফে পাপ্পু সিংকে পুলিশ দুর্গাপুর আদালতে পেশ করেছে।

0 Comments