প্রান্তিক চাষীদের বৈজ্ঞানিক ‌পদ্ধতিতে ফসল চাষের প্রশিক্ষণ সংস্থার

 



নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: ফসলের ন্যায্য মূলের দাবিতে প্রায় এক বছর ধরে রাজধানীতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে কৃষকরা।অপরদিকে গ্রাম গঞ্জের কৃষকরা যাতে নিরুৎসাহ হয়ে না পড়ে এবং সঠিক সময়ে বৈজ্ঞানিক ‌পদ্ধতিতে চাষবাস করে বেশি পরিমাণে ফসল ফোলাতে পারে তার জন্য হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের কুমেদপুর এলাকার কৃষকদের নিয়ে রবিবার এক আলোচনা সভা করলেন কিষান মৈত্রী এগ্ৰিটেক প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থা। কুমেদপুর এলাকার প্রায় শতাধিক কৃষক এই আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।


হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লক এলাকা বিশেষত টাল এলাকা। টাল এলাকায় কি পদ্ধতিতে ভুট্টা চাষ করলে অধিক পরিমাণে ফলানো যায়‌ তা ডিসপ্লে বোর্ডের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করা হয় এই সভায়।পশ্চিমবাংলার মানুষ কেন বীজ তৈরি করে বাজার‌ জাত করতে পারছে না তা এই আলোচনাসভায় তুলে ধরা হয়।


এদিন আলোচনার পাশাপাশি কুমেদপুর এলাকায়  ফিতা কেটে এক ভুট্টা বীজ বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন বলে খবর।



Post a Comment

0 Comments