সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

সোনা জিতে ইতিহাস গড়লেন প্রমোদ ভগৎ

Saturday, September 04, 2021 | Hasanur Hossain

 



সংবাদপত্র ডেস্ক: প্রমোদ ভগৎ পুরুষদের এসএল৩ বিভাগের সিঙ্গলসে সোনা জিতে ইতিহাস গড়লেন। এর আগে অলিম্পিক বা প্যারাঅলিম্পিকের মঞ্চে ব্যাডমিন্টনে সোনা জেতেননি কোন ভারতীয়। 


প্রমোদ ভগৎ রুদ্ধশ্বাস ফাইনালে বিশ্বের দুই নম্বর গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকে স্ট্রেট সেটে হারিয়ে সোনা জিতেছেন। প্রথম সেটে শুরু থেকেই কড়া টক্করের দেখা মেলে। ম্যাচের প্রথম পয়েন্ট তুলে নিয়েছিলেন বেথেল। একসময় ৬-৩ এগিয়েও যান গ্রেট ব্রিটেনের শাটলার। তবে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে স্কোর লাইন নিজের পক্ষে ১০-৭ করে নেন প্রমোদ। 


বেথেল এরপর আর বিশ্বের একনম্বরকে আটকাতে পারেননি। বেশ দাপটের সঙ্গেই ২১-১৪ ব্যবধানে প্রথম সেট জিতে ১-০ এগিয়ে যান প্রমোদ। দ্বিতীয় সেটে ভালো শুরু করে ৮-২ এগিয়ে গিয়েছিলেন বেথেল। এই সেটে কিছুতেই নিয়ন্ত্রন ফিরে পাচ্ছিলেন না ভারতীয় শাটলার। 


প্রমোদ ৪-১১ তে পিছিয়ে পড়েছিলেন। তবে তিনি কেন বিশ্বের একনম্বর সেটা বুঝিয়ে দিয়ে ১৫-১৫ করে ফেলেন দ্বিতীয় সেটে। এরপর আর প্রমোদকে আটকাতে পারেননি বেথেল। ২১-১৭ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে নেন প্রমোদ।


প্রমোদ এর আগে ড্যানিয়েল বেথেলের সঙ্গে সাতবার মুখোমুখি হয়েছিলেন। রেকর্ড ভারতীয় শাটলারের পক্ষে ৫-২ হলেও শেষবার ২০১৯ সালে বেথেলের কাছে হার মানতে হয়েছিল তাকে।প্রমোদ প্যারাঅলিম্পিকের মঞ্চে মধুর প্রতিশোধ নিলেন।