প্রাণ বাঁচাতে রাস্তায় পুলিশ! পথ নিরাপত্তা সপ্তাহ পালন

এই প্রতিবেদনটি জনস্বার্থে প্রকাশিত সংবাদ ও তথ্যের ভিত্তিতে প্রস্তুত।
স
সংবাদপত্র সংবাদদাতা · জনস্বার্থের সংবাদ



নাজিম আক্তার, চাঁচল: 'সাবধানে গাড়ি চালাও জীবন বাঁচাও' এই স্লোগানকে সামনে রেখে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করল মালদহের চাঁচল থানার ট্রাফিক পুলিশ ও প্রশাসন। শনিবার দুপুরে চাঁচল থানা থেকে একটি বাইক রেলি বের হয় যা গোটা শহর পরিক্রমা করে চাঁচল নেতাজি মোড়ে এসে শেষ হয়। তারপর রাস্তায় পথ চলতি হেলমেট বিহীন বাইক চালকদের রাস্তায় দাঁড় করিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে অবগত করান। পাশাপাশি বিভিন্ন যানবাহন রাস্তায় দাঁড় করিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ এর হ্যান্ডবিল সেটে দেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা ট্রাফিক পুলিশ আধিকারিক শান্তি রঞ্জন পাঁজা, মালদা জেলা ট্রাফিক ওসি বিপুল পাল, জাতীয় চাঁচল ট্রাফিক ওসি চন্দন দে।

সংবাদপত্র
RUDRAROOP TEMPLATE
NEWS 2026 V5.05
Dr JAY Academy
www.drjayacademy.com