রামকৃষ্ণ চ্যাটার্জি,আসানসোলঃ দুর্গাপুর পুলিশ কমিশনারেটে বদলির নির্দেশ হটাৎ করে জারি করা হয়েছে। পুলিশ কমিশনার এন.সুধীর কুমার নীলকান্তাম দায়িত্ব পাওয়ার পর এটিই প্রথম বদলির নির্দেশ জারি করা হল।
বরাকরে ড্রাগসের কাণ্ডে জড়িত যুবককে গুলি করে খুনের ঘটনার পরেই হটাৎ করে বরাকর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক হেমন্ত দত্তকে সরিয়ে তাকে আসানসোল আদালতের জি.আর.ওতে পোস্টিং করা হলো।মঙ্গলবার রাতে পুলিশ কমিশনারের দপ্তরের পক্ষে আচমকা এই ট্রান্সফারের নির্দেশ
বরাকরে ব্যাপকহারে মাদক পাচারের ঘটনায় এলাকার মানুষের অভিযোগকেই গুরুত্ব দিয়ে বরাকরের ভারপ্রাপ্ত আধিকারিককে সরানোর নির্দেশ বলে মনে করা হচ্ছে।বর্তমানে আসানসোল ঝিংরী মহল্লা ফাঁড়ির থেকে শীতল নাগকে বরাকর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্ব দেয়া হয় বলে পুলিশ সূত্রে খবর।

0 Comments