রামকৃষ্ণ চ্যাটার্জী, সালানপুর: নানান অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলবার পালিত হচ্ছে আদিবাসী সমাজের কর্মা উৎসব। আর তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার সালানপুর ব্লকের জিৎপুর ফুটবল ময়দানে পালিত হলো ঘাটওয়াল আদিবাসী সমাজের কর্মা উৎসব।
এদিনের এই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায়। তিনি ছাড়াও এদিনের এই উৎসবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পা দক, ভোলা সিং, উত্তরামপুর জিৎ পুর গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী, উপপ্রধান বন্দনা মন্ডল, পঞ্চায়েত সদস্য সুজিত মোদক সহ আরো অনেকে।
এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক বিধান উপাধ্যায়ের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে ওনাকে সংবর্ধনা দেওয়া হয় ঘাটওয়াল সমাজের পক্ষ থেকে। পাশাপাশি আদিবাসী ঘাটওয়াল মহিলারা এই উৎসবের রীতি মেনে বিধায়কের পা ধুয়ে দিয়ে তাঁকে সম্মান জানান। তাছাড়া তাদের বিশেষ নৃত্য পরিবেশনের মাধ্যমে এই দিনটিকে পালন করে তারা।
উৎসবে ধানের পূজো করেন আদিবাসী ঘাটওয়াল সমাজের মানুষেরা। আর এদিন ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলন করে এই উৎসবের শুভ সূচনা করেন বিধায়ক বিধান উপাধ্যায়।
আর এদিন এই উৎসব প্রসঙ্গে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বলেন এত বৃষ্টির মধ্যে দিয়েও পালিত হচ্ছে আদিবাসী ঘাটওয়াল সমাজের কর্মা উৎসব। এই সমাজের পাশে দল ও রাজ্য সরকার সর্বদায় ছিলো ও সারা জীবন থাকবে।
তাছাড়া এদিন উপস্থিত ছিলেন ঘাটওয়াল সমাজের সভাপতি সহদেব রায়,সম্পাদক শিবু রায়, কর্মা উৎসবের সভাপতি ডাক্তার সত্য নারায়ান রায়,লখায় রায়, ধ্রুব রায়, বিশাল রায়,শঙ্কর রায় সহ আরো অনেকে।


0 Comments