রাহুল চন্দ,বক্সিরহাটঃ বিশেষ অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ মূল্যবান সেগুন কাঠ উদ্ধার করল বনদপ্তর। মঙ্গলবার বক্সিরহাট থানার বালাকুঠি এলাকায় এই ঘটনা ঘটে।
এ'দিন দুপুরে বনদপ্তরের আরটিআর বিটের আধিকারিক জয়ন্ত সরকার এবং মোবাইল বেটার মহেশ বাল্মীকির নেতৃত্বে বনদপ্তর বালা কুঠিতে বক্সিরহাট রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
বনদপ্তরের জেলা আধিকারিক সঞ্জিত কুমার সাহা জানান, গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তর বিশেষ ঐ অভিযান চালিয়ে রেলের সরকারি ফাঁকা জমিতে পড়ে থাকা ৩৩টি মূল্যবান সেগুন কাঠের গুঁড়ি উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ছয় লক্ষাধিক টাকা। গুড়িগুলি সম্ভবত অসম থেকে কেউ অবৈধভাবে এনে ওই জমিতে রেখেছিল পাচারের উদ্দেশ্যে। তবে পাচার হওয়ার আগেই বনদপ্তর প্রচেষ্টায় কাঠ গুলিকে উদ্ধার করা হয় বলে বনদপ্তর সূত্রে জানানো হয়।

0 Comments