রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: অবৈধ বালি খাদান বন্ধ করতে উদ্যোগ নিয়েছে রাজ্য প্ৰশাসন। আর তার জেরেই এখন বন্ধ পশ্চিম বর্ধমান জেলার বেআইনি বালি কারবার। আর তার জেরেই এই বালির কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাদের ঘরে নেই কোন জমানো অর্থ। তাই দিনে দিন আনা দিন খাওয়া ওই মানুষ গুলো আজ কোন রকমে জীবন যাপন করছে। এই বালি তোলার কাজে যুক্ত এক শ্রমিকের কথায় একেতো করোনা মহামারী, তারপর বালি তোলার কাজ এখন সম্পূর্ণ বন্ধ। আর এর ফলে চরম অসুবিধাই বালি তোলার কাজে কর্মরত গরিব শ্রমিক পরিবারের লোকেরা। আর তাই সেই সমস্ত শ্রমিকদের কথা মাথায় রেখে মঙ্গলবার আসানসোল পৌরনিগমের কুলটির ১০৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সাধন পালের নেতৃত্বে ওই সমস্ত অসহায় পরিবারদের হাতে তুলে দিল খাদ্য সামগ্রী। চাল, আলু, মুড়ি সহ অন্যান্য খাদ্য সামগ্রীর পেকেট করে তুলে দেন তিনি। আর এই বিষয়ে প্রাক্তন কাউন্সিলার সাধন পাল বলেন এই বালির কাজে প্রচুর শ্রমিক কাজ করে তাই বালি তো এখন বন্ধ এমত অবস্থায় পরিবার দের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম আর সরকারের কাছে অনুরোধ যে সরকার বালি টেন্ডারের মাধ্যমে বালি তোলার কাজ চালু করলে সরকারি রাজস্ব নিয়ে তারফলে এই শ্রমিক۔ পরিবার গুলী বাঁচবে কারন বালির কাজে প্রচুর শ্রমিক কাজ করে।এবং বালির না পাওয়ার ফলে প্রচুর নিৰ্মানীয়মান কন্সট্রাকশনের কাজ ও বন্ধ আছে বলে বলেন সাধন বাবু।

0 Comments