পশ্চিম বর্ধমান জেলার কৃতি ছাত্র-ছাত্রীদের ভার্চুয়ালি সম্বর্ধনা মুখ্যমন্ত্রীর

  


নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: আসানসোলের কন্যাপুরে জেলাশাসক কার্যালয়ে এদিন কৃতি ছাত্র ছাত্রীদের ভার্চুয়ালিসম্বর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলাশাসকের দপ্তরে আসানসোল থেকে ২০ জন ও দুর্গাপুর থেকে ১৮ জন, মোট ৩৮ জন কৃতী পড়ুয়াদের সম্বর্ধনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গিয়েছে এদিন নবান্ন থেকে ভার্চুয়ালি সমস্ত জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রীদের ভার্চুয়ালি সম্বর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 


এদিন কন্যাপুরে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কার্যালয়ে জেলার কৃতি ছাত্র ছাত্রীদের ল্যাপটপ সাথে মানপত্র দিয়ে সম্বর্ধনা জানানোর পাশাপাশি স্টুন্ডেসস ক্রেডিট কার্ডের সুবিধা নিয়ে আগামী পড়াশোনা করার আবেদন জানানো হয়েছে। এদিনের অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ তুকারাম সেভালে সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments