গত বছর থেকেই আলাদা হয়ে গিয়েছেন রোশন সিং এবং প্রাক্তন স্ত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ওই সময় থেকেই আলাদা থাকতে শুরু করেছিলেন তাঁরা। দুজনে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলোও করে দেন।
![]() |
| ছবি সৌ:- সোশ্যাল মিডিয়া |
যদিও এখনো কেউই হঠাৎ এই দূরত্বের কারণ জানাননি স্পষ্ট করে। অপরদিকে শ্রাবন্তী নিজের দুনিয়ায় নিজের মতো রয়েছেন। সদ্য ছেলে, হবু পুত্রবধূকে নিয়ে মালদ্বীপ থেকে ঘুরে এসেছেন তিনি। যদিও ইন্ডাস্ট্রির অভ্যন্তরে গুঞ্জন, অভিনেত্রীর ‘চতুর্থ প্রেমিক’ অভিরূপ নাগ চৌধুরীও নাকি ছিলেন তাঁদের সঙ্গে। দেশে ফেরার দিন কয়েকের মধ্যেই সুখবর দিয়েছেন শ্রাবন্তী।
দাম্পত্য বিবাদের এক বছর পূর্ণ হতেই নস্টালজিক হয়ে পড়েছেন রোশন। অন্তত তাঁর সাম্প্রতিক ইনস্টা পোস্ট দেখে নেটিজেনদের একাংশের তেমনি ধারনা করছেন।
রোশন এক ব্যক্তির সঙ্গে জিমে নিজের একটি ছবি পোস্ট করেছেন। তবে যেটা নেটনাগরিকদের নজর কেড়েছে সেটা তাঁর ছবির ক্যাপশন। রোশন লিখেছেন, ‘তুমি আমার চায়ের পেয়ালা ছিলে। কিন্তু আমি এখন শ্যাম্পেন পান করি’।
রোশন তবে সঙ্গের ব্যক্তিকে ট্যাগ করে এও স্পষ্ট করে দিয়েছেন এই ক্যাপশন তাঁর জন্য নয়। তবে নাম না করে কাকে কটাক্ষ করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী?নেটিজেনরা রোশন মুখে কুলুপ আঁটলেও উত্তর খুঁজছেন।

0 Comments