দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে জেলা শাসক

 



নাজিম আক্তার, চাঁচল: 'দুয়ারে সরকার' ক্যাম্পে কাজকর্ম ঠিকভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বুধবার চাঁচল ১ নং ব্লকের সিদ্ধেশ্বরী উচ্চবিদ্যালয়ে শিবির পরিদর্শনে আসেন মালদা জেলা শাসক রাজর্ষি মিত্র। 


এদিন তিনি দুয়ারে সরকারের শিবির পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন। আবার সাধারণ মানুষের সমস্যা শোনার পাশাপাশি সমাধানের উপায়ও বলে দেন‌ তিনি। 


জেলা শাসকের সঙ্গে উপস্থিত ছিলেন চাচল-১ নং ব্লক উন্নয়ন আধিকারিক সমীরণ ভট্টাচার্য, মহকুমা শাসক কল্লোল রায় ও চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ সহ জেলার অন্যান্য আধিকারিকগন।


এদিন শিবির পরিদর্শনের পাশাপাশি জেলা শাসক কিছু মানুষের হাতে জাতি শংসাপত্র তুলে দেন‌ বলে খবর।

Post a Comment

0 Comments