সংবাদপত্র ডেস্ক: উত্তর দিনাজপুরে ভারত বাংলাদেশের সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে জারি করা হল ১৪৪ ধারা। আজ সন্ধায় উত্তর দিনাজপুর জেলা শাসকের পক্ষে এমনি একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকার বলা হয়েছে উত্তর দিনাজপুরের চোপড়া, করণদীঘি, ইসলামপুর এবং গোয়ালপুকুর এই চারটি এলাকায় সন্ধা ৬ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত জারি থাকবে এই নির্দেশিকা। এই সময়ে কোনো রখম জমায়েত করা যাবে না, বন্ধ থাকবে বাজার পরিবহন। তবে ছাড় থাকবে চিকিৎসা সহ জরুরী পরিষেবায়। কিন্তু সেক্ষেত্রেও বিশেষ পাশ নিয়ে যেতে হবে।
নির্দেশিকার বলা হয়েছে কিশানগঞ্জ ৯৪ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের পক্ষ থেকে উত্তর দিনাজপুরের জেলাশাসকের দপ্তরে ১৪৪ ধারার জন্যে আবেদন করা হয়। একই আবেদন করা হয় কমান্ড্যান্ট পাঞ্চিপারা উত্তর দিনাজপুরের অফিসেও। আর তার পরেই এই নির্দেশিকা জারি করেন জেলা শাসক। কিন্তু কি জন্যে এই ৮ কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা অব্যাহত থাকবে বা কতদিন থাকবে সেটা জানা যায়নি।
উল্লেখ্য কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল বাংলা, অসম পাঞ্জাবে সীমান্ত থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বিএসএফ তাদের প্রয়োজনে অনুসন্ধান, তল্লাশি এমনকি গ্রেফতার করতে পারবে। আর তার সপ্তাহ কাটতে না কাটতেই উত্তর দিনাজপুর জেলার এইসব এলাকায় ৮ কিলোমিটারের মধ্যে বিএসএফের আর্জিতেই জারি হলো ১৪৪ ধারা। তাহলে কি বিএসএফ তাদের সেই বল এবার প্রয়োগ করা শুরু করলো? উঠছে প্রশ্ন বিভিন্ন মহলে।
0 Comments