পরিষেবা না মেলায় আসানসোলের সৃষ্টি নগরে বিক্ষোভ আবাসিকদের



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: আবাসিকদের থেকে রক্ষানাবেক্ষনের জন্য টাকা নিলেও ঠিকমত পরিষেবা পাওয়া যাচ্ছে না। দ্রুত উন্নত পরিষেবা সহ আরো কয়েকদফা দাবিতে শনিবার আবাসিকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠলো আসানসোলের একটি বেসরকারি আবাসন চত্বর। 



এদিন আসানসোলের ওই বেসরকারি আবাসন কমপ্লেক্স সংস্থার দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয় ঐ আবাসনের বাসিন্দারা। এদিন তাদের অভিযোগ, তাদের কাছে ওই সংস্থা টাকা নিচ্ছে কিন্তু সেই ভাবে পরিষেবা দিচ্ছে না তারা। পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও সংস্কার করা হচ্ছে না ওই আবাসন গুলি। যার জেরে আবাসনের ছাদ চুইয়ে জল পড়ছে ঘরে। 


আর এই প্রসঙ্গেই এদিন বরুন মালব বলে এক আবাসিকের অভিযোগ,  রক্ষানাবেক্ষন এর নাম করে মোটা টাকা নিলেও কোন রক্ষণাবেক্ষণ হয়না আবাসন গুলিতে। পাশাপাশি তিনি বলেন আবাসনের ভিতরে অবস্থিত ক্লাবের সদস্য পদ থাকলেও তাতে আমাদের প্রবেশের অধিকার নেই। কর্তৃপক্ষের ইচ্ছা অনুযায়ী কাজ হচ্ছে এই আবাসন। পাশাপাশি অপর এক আবাসিক বিষ্ণুপ্রিয়া বল বলেন, এখানে বাড়ি তৈরিতে ত্রুটি রয়েছে। যার জেরে বৃষ্টির সময় বাইরের বৃষ্টির জল বাড়ির মধ্যে প্রবেশ করে। ফলে সমস্যায় পড়তে হয় আবাসিদের। আর এবিষয়ে কর্তৃপক্ষ কে জানিয়েও কোন লাভ হয় না। আর তাই তাদের এদিনের এই বিক্ষোভ। যদিও বিষয়টি নিয়ে এখনো কোন প্রতিক্রিয়া পাওয়া যাইনি ওই আবাসন কর্তৃপক্ষের ।

Post a Comment

0 Comments