নিজস্ব সংবাদদাতা, মালদাঃ পরিবারের অভিযোগ জুয়ায় হেরে প্রায় দুই লক্ষ টাকা দেনায় ছিল ওই ব্যক্তি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিবারণ মন্ডল(৪০)। পেশায় তিনি ছিলেন একটি কোল্ড স্টোরের কর্মী। বাড়ি ইংরেজ বাজার থানার দুর্গাপুর বেকিং এলাকায়।মৃতের শ্বশুর মশাই নিরঞ্জন মন্ডল বলেন, জুয়ায় হেরে গিয়ে প্রায় দুই লক্ষ টাকা ঋণ হয়েছিল জামাইয়ের। বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে আম বাগানে একটি গাছ থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
0 Comments