দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল বারাবনির ভসকা জুড়ি গ্রামে!

 



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: ফাঁকা বাড়ির সুযোগে আবারও ডাকাতির ঘটনা ঘটল আসানসোলের বারাবনিতে। জানা গেছে বারাবনি ব্লকের অন্তর্গত ভসকা জুড়ী গ্রামে বৃহস্পতিবার মহা নবমীর প্রসাদ খেতে গিয়ে ডাকাতি হয়ে গেল ঘরের মধ্যে থাকা বহু দামি সামগ্রী। ওই দিন বাড়ির সকলে স্থানীয় পূজা মণ্ডপে প্রসাদ খেতে যাওয়ার কারণে বাড়িতে কেউ ছিল না। আর সেই সুযোগেই ডাকাতরা সুযোগ বাড়ির ভেতরে ঢুকে দুটো আলমারি ভেঙ্গে ২৫ লক্ষ টাকার সোনার গয়না সহ নগদ কুড়ি হাজার টাকা রাখা নিয়ে চম্পট দেয়। 


এদিন স্থানীয় মানুষরা জানায়, তারা ডাকাতদের দেখেও ঠিকমত বুঝতে পারে নাই এবং তারা মোটরসাইকেল নিয়ে এসেছিল তারা অলক ব্যানার্জির বাড়িতে ডাকাতি করতে। আর এই খবর ছড়াতেই ভোসখাজুড়ী দুর্গামন্দিরে স্থানীয় মহিলা পুরুষের ভিড় কমতে আরম্ভ করে স্থানীয় মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।

Post a Comment

0 Comments