রামকৃষ্ণ চ্যাটার্জী, কুলটি: কাজ করে বেতন না মেলায় শ্রমিকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। অভিযোগ আসানসোলের কুলটি থানার অন্তর্গত কদভিটা এলাকার এক বেসরকারকারি ইম্পেক্স ফেরো টেক নামে কারখানার পাওয়ারপ্লান্টে ঠিকাদার কোম্পানি এন.মাস.ইন্ডিয়া নামক কোম্পানির তত্বাবধানে ঠিকা শ্রমিকের কাজ করতেন ১৩০জন শ্রমিক। এরপর ওই শ্রমিকদের দু,মাসের বকেয়া বেতন না দিয়ে ওই ঠিকাদার কোম্পানিটি পালিয়ে যাই।তারপর শ্রমিকরা জানতে পারে যে ওই ঠিকাদার সংস্থা তাঁদের বাঁকেয়া বেতন না দিয়ে কোম্পানি ওই কারখানা ছেড়ে পালিয়ে যাই।
পুলিশকে ঘটনাটি প্রসঙ্গে জানান, শুক্রবার অর্থাৎ আজ চৌরাঙ্গিফাঁড়ির পুলিশ ওই পালিয়ে যাওয়া ঠিকা কোম্পানির সাথে যোগাযোগ করে এবং ওই ঠিকাদার সংস্থার কর্তৃপক্ষ ও শ্রমিকরা তাঁদের বকেয়া বেতনের বিষয় নিয়ে আলোচনা করে বলে খবর সূত্রে জানা যায়। তবে পুজোর সময় বকেয়া বেতন না মেলাতে অসুবিধাতে রয়েছে শ্রমিকদের পরিবার গুলি এমনটি জানিয়েছেন শ্রমিকরা।
সূত্রে খবর, দীর্ঘক্ষণ শ্রমিক ও ঠিকাকোম্পানি সংস্থার মধ্যে আলোচনা হয়। শ্রমিকদের বকেয়া বেতন দুই ভাগে করে দেওয়া হবে বলে আশ্বাস দেয়। শ্রমিকরা বকেয়া বেতন পাবার আশ্বাসে খুশি।
0 Comments