বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে দুঃস্থ ও গরিব শিশুদের বস্ত্র বিতরণ

 


আলিনুর মণ্ডল, বসিরহাট: আজ বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে মাটিয়া থানার ব্যবস্থাপনা শুভ শারদীয়া উপলক্ষে গরিব ও দুঃস্থ শিশুদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাটিয়া থানার পার্শ্ববর্তী  ময়দানে।

 উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট জেলা পুলিশের উচ্চপদস্থ অফিসারগণ এবং বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি সরোজ ব্যানাজি মহাশয়, বসিরহাট উত্তর বিধানসভার মাননীয় চেয়ারম্যান এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ডিরেক্টর' এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট ব্লক 2তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় মিহির ঘোষ মহাশয়।

এদিন ২০০ জন দুঃস্থ শিশুদের হাতে বস্ত্র এবং খেলনা সামগ্রী প্রদান করা হয়। 


মাটিয়া থানার এসপি বলেন, মহান এই শারদ উৎসবে এমনও অনেক অনাথ শিশু আছেন, যাদের সামান্য নতুন বস্ত্র টুকুও নেই! তাই এই মহোৎসবে তাঁদের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

 বসিরহাট জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সরোজ ব্যানার্জি মহাশয় বলেন, মানুষ পুলিশের অনেক খারাপ দিক গুলো বিবেচনা করে কিন্তূ তাঁদের ভালো দিকগুলো আমরা কেও বিবেচনা করিনা, আজ যে ভাবে দুঃস্থ শিশুদের পাশে তারা দাঁড়ালেন  সত্যি তা প্রশংসনীয় এই অনুষ্ঠানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি।

Post a Comment

0 Comments