এক শিল্পে এক সংগঠন, জানালো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়




রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: এক শিল্পে এক ইউনিয়ন,  আইএনটিটিইউসি অনুমোদিত একটি ইউনিয়ন থাকবে একটি শিল্প প্রতিষ্ঠানে। শনিবার আসানসোলে এক সাংবাদিক সম্মেলন থেকে একথা বললেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্ধোপাধ্যায়। 



এদিন তিনি আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটির এক গেস্ট হাউসে এই সাংবাদিক সম্মেলনটি করেন তিনি ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, আইএনটিটিইউসির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ ঘটক, আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্বরা। 



এদিনের সাংবাদিক বৈঠকে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্ধোপাধ্যায় বলেন দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি এমন রাজ্যে কিছু শিল্প রয়েছে যেখানে আইএনটিটিইউসির নামে একাধিক ইউনিয়ন চলছে, এটা চলবে না। এক শিল্পে এক ইউনিয়ন থাকবে। পাশাপাশি তিনি আইএনটিটিইউসি এর নামে কোনো চাঁদা তোলা যাবে না।এমনকি শ্রমিকদের সুবিধার জন্য আইএনটিটিইউসির হেল্প লাইন এবং WHAT'S AAP নাম্বার পয়লা নভেম্বর থেকে চালু করা হবে বলেও এদিন তিনি জানান।

Post a Comment

0 Comments