গাছ বাঁচাওকেই থিম করেছে কুলটি চিনাকুড়ি-২ নম্বর দুর্গাপূজা কমিটি




রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার শনিবার চতুর্থী। আর এবছর আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত চিনাকুড়ি-২ নম্বর দুর্গা পুজা কমিটির থিম গাছ বাঁচাও থিম। এবছর ৪৫ তম বর্ষে পদার্পণ করলো এই দুর্গাপূজাটি। শনিবার এমনি জানিয়েছেন পূজা উদ্যোক্তারা। পাশাপাশি তারা আরো জানান করোনা বিধি মেনে তৈরী হয়েছে তাদের পূজা মন্ডপ। পাশাপাশি মণ্ডপের চারদিক খোলা এবং সামাজিক দূরত্ব মেনে ও সরকারের কোভিড নির্দেশিকা মেনে করা হবে পূজো। এই পূজো মণ্ডপের থিম থেকে বার্তা গাছ থাকলে কি উপকারিতা পাওয়া যাই সেটাই তুলে ধরা হয় এই পূজো মণ্ডপে।

Post a Comment

0 Comments