রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: পানীয় জলের পাইপ চুরির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হলো দুই ব্যাক্তি। জানা গেছে গতকাল রাতে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ইসকো রোডের উপরে টহল দেওয়ার সময় তারা দেখতে পায় একটি ট্রাকে করে পাইপ গুলি চুরি করে নিয়ে যাওয়ার হচ্ছে। আর এরপরেই তৎক্ষণাৎ হাতেনাতে দুজনকে ধরে ফেলে পুলিশ।
পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আটক করা হয় চুরি করে নিয়ে যাওয়া ওই পাইপ সহ ট্রাকটিকে পুলিশের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয় নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে। এদিকে পুলিশের পক্ষ থেকে ধৃতদের শুক্রবার আসানসোল জেলা আদালতে তোলা হয়েছে। পাশাপাশি তদন্তের স্বার্থে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
0 Comments