রাস্তা বেহাল! হেলদোল নেই রেল কর্তৃপক্ষের, অভিযোগ স্থানীয়দের

 



রামকৃষ্ণ চ্যাটার্জী, সালানপুর: দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পরে রয়েছে সালানপুরে রেল ফাটক সংলগ্ন রাস্তাটি। আর রাস্তার এই বেহাল দশার করণে প্রতিদিনই ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। যার অধিকাংশ ক্ষেত্রে ঘটছে প্রাণহানির মতো ঘটনাও। আর রাস্তার সেই বেহাল অবস্থাই বুধবার আসানসোল চিত্তরঞ্জন রাস্তায় সালানপুরের কালিতলা রেল ফাটকের কাছে চোখে পড়ল। অথচ বেশকিছু দিন আগেই এই রাস্তাটি মেরামত করা হয়েছিল। কিন্তু রেল কর্তৃপক্ষের উদাসীনতার জন্য ওই রাস্তাটি  বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।


 পাশাপাশি তারা আরও বলেন, প্রায় দিনই ছোট-খাটো দুর্ঘটনা লেগে রয়েছে বেহাল রাস্তার কারণে। আর রাস্তার এই বেহাল অংশ কবে তৈরি হবে তা নিয়েই এখন প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। নাকি আরও বড় কোন দুর্ঘটনার পর টনক নড়বে রেল কর্তৃপক্ষের। 


এই প্রসঙ্গে বুধবার এক পথচারী জানায়,  সকাল বেলায় বাজার করতে এসে আমার গাড়ির চাকাটি ওই রাস্তার গর্তে পড়ে আঘাত লাগে আমার হাতে। অল্পের জন্য মাথাটি বেঁচে যায়। প্রায় দিনই দুর্ঘটনা হয়ে থাকে এই রাস্তার উপর। কিন্তু কোনও হেলদেল নেই রেল কর্তৃপক্ষের। 


এদিকে তিনি আরও বলেন কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে বহু জায়গায় ওভার ব্রিজ নির্মাণ করলেও, এই জায়গায় কেনো হচ্ছে না ওভার ব্রিজ এদিন তানিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Post a Comment

0 Comments