নাজিম আক্তার, রতুয়া, ১৩ অক্টোবর: ভূমিকম্পের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কাঁচা বাড়ি।দেওয়াল চাঁপা পড়ে আহত একই পরিবারের পাঁচজন। একটুর জন্য প্রাণে বাঁচল পাঁচটি প্রাণ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ মালদা জেলার রতুয়া-১ নং ব্লকের চাঁদমনি-২ গ্রাম পঞ্চায়েতের বালিপুর গ্রামেদেওয়ালে চাঁপা পড়ে আহত একই পরিবারের পাঁচজন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালে!
দেওয়ালে চাঁপা পড়ে আহত একই পরিবারের পাঁচজন,মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালে! আহত হয়েছেন গৃহকর্তা মফিজুল হক(৩৭), স্ত্রী কোহিনুর বিবি(৩২),মেয়ে জাসমীন খাতুন(১৪) ও দুই ছেলে সামিম আক্তার (৬)ও মাসুম আখতার ৯। বর্তমানে তারা মালদা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা যায় এদিন রাতে সপরিবারে বাড়িতে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে এগারোটা নাগাদ হটাৎ করে ভূমিকম্পের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কাঁচা বাড়িটি। দেওয়ালে চাঁপা পড়ে যায় পরিবারের পাঁচজন সদস্য। তাদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। টেনে হিঁচড়ে তাঁদেরকে কোনোরকমে বার করেন বলে খবর।তড়িঘড়ি করে স্থানীয় নিকটবর্তী গ্ৰামিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের আশঙ্কা জনক অবস্থা দেখে মালদা সদর হাসপাতালে স্থানান্তর করে দেন বলে খবর।
এই নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে স্বাধীনতার ৭৬ বছর কেটে গেলেও এখনো পর্যন্ত পরিবারটি পাইনি কেন কোনো সরকারি আবাস। আর কত গরিব হলে মিলবে ঘর?
খবর পেয়ে বুধবার পরিবারটির পাশে দাঁড়ান মালদা জেলার সাধারণ সম্পাদক হেসামুদ্দিনবাবু। নগদ কিছু অর্থের পাশাপাশি পলিথিন ও চাল ডাল দিয়ে সাহায্য করেন।
0 Comments