রীতা ভট্টাচার্য,কালনা,সংবাদপত্রঃ নিম্নচাপের জেরে টানা বৃষ্টির পর শুরু হয়েছে রোদ । আর তাতেই ফুলের চারা যাচ্ছে নষ্ট হয়ে।ব্যাপক ক্ষতির মুখে পূর্বস্থলীর পলাশপুলি, পারুলিয়া এলাকার নার্সারি মালিকেরা।
শীতকালীন মরশুমে প্রচুর পরিমাণে ফুলের চারা চাষ হয় এই এলাকায়, বহু দূরদূরান্ত থেকে পাইকারেরা এসে ফুলের চারা নিয়ে গিয়ে বিক্রি করে তাদের নিজস্ব এলাকায়।কিন্তু এবার বাইরে পাইকাররা ঠিকমতো আসছেন না পারুলিয়ার এই এলাকায়।
পাশাপাশি পেট্রোল ডিজেলের দাম বাড়ায় বাসে বা অন্যান্য গাড়িতে করে এসে পাইকেরদের লাভের অঙ্ক যাচ্ছে অনেক কমে। ফলে অনেক পাইকারেরাই মুখ ফিরিয়ে নিচ্ছেন এই ব্যবসা থেকে।আবার গোদের উপর বিষফোঁড়া, নিম্নচাপের জেরে টানা বৃষ্টি আর বৃষ্টির পরই চড়া রোদ। বিঘার পর বিঘা জমির ফুল গাছের চারা নষ্ট হচ্ছে। কার্যত ব্যপক লোকসানের মুখে এই এলাকার ফুলচাষিরা।
0 Comments