রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: আসানসোলের হটন মোড়ে রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটকের জন্মদিন পালন হলো। সোমবার আসানসোলের হটন মোড়ে আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়ার উদ্যোগে কেক কেটে আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটকের জন্মদিন পালন করা হয় বলে জানা গেছে।
পাশাপাশি আরো জানা গিয়েছে আজ ১৫ নভেম্বর আসানসোলের উত্তরের বিধায়ক তথা রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটকের জন্মদিন। তাই এই দিনটিকে বিশেষ ভাবে পালন করছে আইএনটিটিইউসি। এদিন মন্ত্রী মলয় ঘটকের ছবি রেখে ও কেক কেটে এই জন্মদিন পালন করা হয়েছে। পাশাপাশি জন্মদিনের এই কর্মসূচির মাধ্যমে আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটকের দীর্ঘায়ু কামনাও করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। আর এই প্রসঙ্গেই এদিন তৃণমূল নেতা রাজু আলুয়ালিয়া বলেন, আসানসোলের ভূমিপুত্র মলয় ঘটক যেভাবে আসানসোলের উন্নয়ন করছে তা একটা ইতিহাস। আর এই জন্যই তার জন্মদিন পালন করে তার দীর্ঘায়ু কামনা করলাম।
0 Comments