পুলিশের অভিযানে কুলটিতে পুলিশের হাতে গ্রেফতার চার জুয়ারি

 রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: দীর্ঘদিন ধরেই জুয়া খেলার অভিযোগ উঠছিলো আসানসোলের কুলটিতে। আর তার জেরেই রবিবার রাতে কুলটি থানার অন্তর্গত শাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ গোপনসূত্রে খবর  পায় যে আসানসোলের কিলবান এলাকার একটি পরিত্যক্ত ই -সি -এলের আবাসনে বসেছে জুয়ার আসর। 


আর এর পরেই পুলিশ সেখানে হানা দেয় এবং সেখান থেকে চার জন জুয়াড়িকে গ্রেফতার করে। পাশাপাশি একটি চারচাকা গাড়ি সহ জুয়ার বোর্ডে থাকা নগদ ৮২ হাজার টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। জানা গেছে  পুলিশের হাতে ধৃত চার জুয়ারীর বাড়ি আসানসোল হিরাপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায়। এদিকে পুলিশের পক্ষ থেকে ধৃত চার জুয়ারীকে সোমবার আসানসোল জেলা আদালতে তোলা হয়।

Post a Comment

0 Comments