রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: আদিবাসী সম্প্রদায়ের অধিকার আদায়। তাদের প্রকৃত উন্নয়ন সহ মোট ১২ দফা দাবিকে সামনে রেখে। মঙ্গলবার সালানপুরের ব্লক সমষ্টি আধিকারিক অদিতি বসুর হাতে স্মারকলিপি তুলে দিল আদিবাসী সম্প্রদায়ের একটি সংস্থা।
তাঁদের বক্তব্য, আদিবাসী সম্প্রদায়ের মানুষরা সরকারি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারই প্রতিবাদে আজ সালানপুর বিডিও অফিসে সমষ্টি উন্নয়ন আধিকারিক অদিতি বসু কাছে একটি স্মারকলিপি জমা দেন তারা।
মূলত খাসজমিতে বসবাসকারী আদিবাসী মানুষদের কোনভাবেই উচ্ছেদ করা যাবে না। খাসজমি দখলকারী আদিবাসী ও গ্রামের মানুষকে পাট্টা দিতে হবে সরকারকে। আর,এস টি ,কে -এস, টি প্রমাণপত্র অভিলম্বে বন্ধ করতে হবে। আদিবাসী সম্প্রদায়ের দাহ করার শ্মশানকে রেকর্ড করতে হবে আদিবাসীদের নামে। আর,এস রেকর্ডে নাম থাকা সত্ত্বেও এ লার্জ রেকর্ডে নাম উঠেছে না কেন সেই দিকে লক্ষ দিতে হবে সরকারকে।
সালানপুর ব্লকে ধ্বংস করা যাবে না বনাঞ্চল। মাজ্ঞহী প্রথা কে মান্যতা দিতে হবে। আদিবাসী সাঁওতাল মেয়ে দেরকে গ্রাম্য মাজ্ঞহী নিয়ম ছাড়া কোর্ট ম্যারেজ বিবাহ চলবে না সহ একাধিক দাবি-দাওয়ার ভিত্তিতেই তাদের এদিনের স্মারকলিপি প্রদান কর্মসূচি। আর তাদের এদিনের এই স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মতিলাল সরেন এবং আদিবাসী সমাজের আসানসোল দুর্গাপুর কো-অর্ডিনেশন কমিটির সম্পাদক সুনীল টুডু, সালানপুর ব্লক আদিবাসী সম্প্রদায়ের সম্পাদক বাবু রাম টুডু সালানপুর ব্লকের আদিবাসী কো-অর্ডিনেশন কমিটির প্রেসিডেন্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের ভেতর গিয়ে বিডিওর হাতে তুলে দেন তাদের দাবি সম্মিলিত স্মারকলিপি।
0 Comments