কলেজ ছাত্র-ছাত্রীদের কোভিড বিধি মেনে বরণ করে স্বাগতম জানান তৃণমূল ছাত্র পরিষদ

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোলঃ কুলটি কলেজের ছাত্র-ছাত্রীদের কোভিড বিধি মেনে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে স্বাগতম জানান তৃণমূল ছাত্র পরিষদ।


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রী তথা কুলটি কলেজের গভর্নিং বডি'র সভাপতি মলয় ঘটক ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জীর উদ্যোগে এবং কুলটি কলেজ ছাত্র সংসদ ও ছাত্র-যুব নেতা যতীন গুপ্তার সহযোগিতায় করোনা পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ থাকার পর। 


কুলটি কলেজের ছাত্র-ছাত্রীদের কোভিড বিধি মেনে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে স্বাগতম জানানো হয়। পাশাপাশি কলেজ পড়ুয়াদের মাস্ক বিতরণ করা হয়।



এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুলটি কলেজর ছাত্র সংসদ সাধারণ সম্পাদক সৌরভ ঘোষাল, ছাত্র নেতা তুলসী গোপাল রুইদাস, নারায়ন মাজি, দেবেন্দ্রনাথ মণ্ডল, ছাত্র সংসদের বাবন বাদ্যকর, লোকেশ মহাপাত্র, বিক্রম লাহা, বিজয় কুমার মণ্ডল, শুভম দাস, সৌরভ দাস, মৃণাল তন্তুবাই, ভারতী মাহাতো, সুচরিতা পারমাণিক ও সোনাই চ্যাটার্জী।

Post a Comment

0 Comments