বুর্জ খলিফা হল বিশ্বের অন্যতম ইমারতগুলির মধ্যে অন্যতম। হলিউড অভিনেতা উইল স্মিথকে এবার বুর্জ খলিফার চূড়ায় দাঁড়িয়ে থাকতে দেখা গেল।
হলিউড এই অভিনেতা উইল স্মিথ একটি ইউটিউব সিরিজের জন্য সেখানে পৌঁছান। এবং সেখান থেকে বেশ কতগুলি ছবিও পোস্ট করেছেন তাঁর ফ্যানেদের জন্য।
ফ্যানেরা এই ছবি দেখে অবাক। ডেইলি মেলের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ১৬০ তলার ওই বিল্ডিংটির উচ্চতা ২,৭২২ ফুট। ৫২ বছরের উইল স্মিথকে তারই উপরে চড়তে দেখা গিয়েছে। ইউটিউব শো ‘বেস্ট শেপ অফ মাই লাইফ,-র জন্য তিনি লস এঞ্জেলস থেকে দুবাইতে এসে পৌঁছান এবং বিশ্বের অন্যতম উঁচু স্থান বুর্জ খলিফার চুড়ায় উঠে তিনি ছবিও পোস্ট করেন।
একটি ছবিতে অভিনেতাকে দাঁড়িয়ে থাকতে এবং অন্য একটি ছবিতে তাঁকে বুর্জ খলিফার মাথায় বসে থাকতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়।
উইল স্মিথ একজন মার্কিন অভিনেতা। তিনি ৫টি গোল্ডেন গ্লোব ও ২টি অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তাছাড়া ৪টি গ্র্যামিও ইতিমধ্যেই রয়েছে তাঁর ঝুলিতে। একটি ইউটিউব ফিটনেস সিরিজের জন্য বুর্জ খলিফার মাথায় চড়েছিলেন এই হলিউডি অভিনেতা।
তবে, এক মহিলাকে এর আগে এয়ারলাইন্স সংস্থা ফ্লাই এমিরেটসের একটি বিজ্ঞাপনে বিশ্বের অন্যতম উঁচু স্থান বুর্জ খলিফার চূড়ায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল।
0 Comments