রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আবারো উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের শোভাপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে।
এদিন বিনা চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে।এদিন মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও ওই হাসপাতাল তাকে দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় তাদের আত্মীয়কে। আর সেই কারণেই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাদের পরিবারের। এদিন সকাল থেকেই মৃত আত্মীয়স্বজন হাসপাতাল চত্বরে ভির করেন। আর বৃহস্পতিবার সকাল থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকেদের চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছ তারা বিক্ষোভ দেখান ওই বেসরকারি হাসপাতালে। এদিকে পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই হাসপাতালে গত সোমবার পেটে ব্যাথা নিয়ে ভর্তি হয় অন্ডালের কাজড়ার বাসিন্দা ৪৫ বছর বয়সী কাজল মন্ডল। আর এর পরেই বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। এদিকে পরিবারের লোকজন বিষয়টি জানতেই হাসপাতাল চত্বরে ভিড় করেন। হাসপাতাল জুড়ে সৃষ্টি হয় উত্তেজনা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে বিশাল পুলিশ বাহিনী।
0 Comments