নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: মানবিক রূপ পুলিশের। চার পাঁচ দিন ধরে রাস্তার ধারে পড়েছিলেন অজ্ঞাত পরিচয় ভবঘুরে এক বৃদ্ধা। বলতে পারছেন না নিজের নাম, ঠিকানা। গ্রামবাসীরা চার পাঁচ দিন ধরে বৃদ্ধার খাওয়ার করে দেন।
পুরো বিষয়টি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাসের কানে আসতেই সেই গ্রামে ছুটে যান তারপরে সেই বৃদ্ধাকে এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। সেখানে তার সেবা-শুশ্রূষার ব্যবস্থা করা হয়। ওই ভবঘুরে বৃদ্ধার বাড়ি কোথায় তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
0 Comments