মহিলার পেটে ১০ কেজির টিউমার! বিরল অস্ত্রোপচারে সাফল্য, ডিভাইন নার্সিং হোমের মুকুটে নতুন পালক

 




নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: বিরল অস্ত্রোপচারে সাফল্য পেল দিনহাটার ডিভাইন নার্সিং হোম। নার্সিং হোম সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে দিনহাটার ভেটাগুড়ির বাসিন্দা জোৎস্না বর্মন(৪২) পেট ব্যথার সমস্যায় ভুগছিল। এর পর ডা: দিলীপ পাল কে বিষয়টা জানান তিনি। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ডাক্তার বাবু জানতে পারেন যে, পেটের ভিতর টিউমার হয়েছে। ডাক্তার বাবু অস্ত্রোপচারের পরামর্শ দেয় রোগীর পরিবারকে। রোগীর স্বামী মানিক বর্মন পেশায় দিনমজুর। আর্থিক অবস্থা ভালো না থাকায় চিন্তায় পরে যান মানিক বর্মন। অবশেষে নার্সিং হোমের বিভিন্ন আশ্বাসে অস্ত্রোপচারের অনুমতি দেয় পরিবার। গত মঙ্গলবার মধ্যরাতে সেই মহিলার অস্ত্রোপচার করেন ডা: দিলীপ পাল(সার্জেন) ও ডা: দীপেন ধর (গাইনোলজিস্ট)। টিউমারটির ওজন ছিল প্রায় ১০ কেজি।



ডিভাইন নার্সিং হোমের ম্যানেজার সঞ্জীব সাহা জানান, এর আগেও এ রকম অপারেশন ডিভাইন নার্সিং হোমে হয়েছে। রোগী এখন সুস্থ আছেন। আমাদের নার্সিং হোমের মুকুটে নতুন পালক যোগ হওয়ায় আমরা খুবই আনন্দিত।


Post a Comment

0 Comments