আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সব দোকান বন্ধ! কারণ জানুন

 



কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোট আগামী ১৯ ডিসেম্বর। নির্বাচনের আগে আবগারি দফতরের প্রোটোকল অনুযায়ী, কলকাতার সমস্ত বার (Bar), ক্লাব এবং মদের দোকানগুলি বন্ধ রাখবে। শুক্রবার সন্ধে থেকে রবিবার সন্ধে ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে মদের দোকান। কলকাতা পৌরসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বন্ধই রাখা হবে। 


এই দু'দিন ছাড়াও যেহেতু আগামী ২১ ডিসেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তাই সেদিনও সমস্ত মদের দোকান বন্ধ থাকছে। ১৯ ডিসেম্বর কলকাতার ১৪৪টি ওয়ার্ড নির্বাচনী লড়াইয়ে নামবে৷ ২০২০ সালের নির্ধারিত নির্বাচনগুলি পশ্চিমবঙ্গের কোভিড পরিস্থিতির কারণে বিলম্বিত হয়েছিল। তা এবছর অনুষ্ঠিত হচ্ছে। 


প্রসঙ্গত, এদিন কলকাতা পুরভোটের ওপর স্থগিতাদেশের আর্জি খারিজ করে হাইকোর্ট। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই রায় দেন। বকেয়া পুরভোট দ্রত করানোর নির্দেশ দেন তিনি। আগামী ২৩ ডিসেম্বর বাকি পুরভোটগুলির নির্ঘণ্ট জানানোর নির্দেশও দেয় আদালত।

Post a Comment

0 Comments