সিতাইয়ে কলেজ স্থাপন সহ একাধিক দাবিতে মিছিল SFI-এর

 




তনুময় দেবনাথ, সিতাই: আজ সিতাই ভোলাচাত্রা হাইস্কুলের সামনে থেকে সিতাই বিডিও অফিস প্রর্যন্ত মিছিল করে ছাত্র সংগঠনের নেতা কর্মীরা। মিছিল শেষে বিডিও অফিসে কলেজের দাবি সহ ৪ দফা ডেপুটেশন ও অফিসের সামনে সভা করেন তারা। 


এদিন মিছিল থেকে কলেজের দাবি সহ ৪দফা দাবির সপক্ষে স্লোগান ওঠে। এদিনের কর্মসূচি তে উপস্থিত ছিলেন SFI-এর জেলা সম্পাদক প্রণয় কার্য্যী, সভাপতি কৌশিক ঘোষ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য টুটুল সরকার, সৌভিক দে, সাব্বির রহমূ, প্রাঞ্জল মিত্র, অরিন্দম বর্মন প্রমূখ।

 

 SFI-এর জেলা সম্পাদক প্রণয় কার্যী বলেন, “ সিতাই তে একটি কলেজ স্থাপন হোক, এটা সিতাই-এর ছাত্র-ছাত্রী সহ সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি। আমরা এই দাবিতে লাগাতার আন্দোলন করছি। ২০১৮ সালে তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী নবান্ন থেকে সিতাই ও দিনহাটা ২নং ব্লকে কলেজের ঘোষণা করেন। তার কিছুদিন পর আবার মুখ্যমন্ত্রী বলেন সিতাই ও দিনহাটা ২নং ব্লকে কলেজ হবে না। আমরা প্রশ্ন করতে চাই এই ভাওতাবাজি কীসের জন্য? সিতাই তে কলেজের দাবিতে আন্দোলন SFI আগামী দিনে আরও বৃহত্তর আকাড়ে করবে যতক্ষণ না কলেজ স্থাপিত হচ্ছে, আমাদের আন্দোলন চলবে। ”

Post a Comment

0 Comments