করোনা আবহে মাধ্যমিক পরীক্ষার মতন বাতিল হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘ প্রতীক্ষার অবসান এর পর অবশেষে আজ বের হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে, মাধ্যমিক, একাদশের বার্ষিক এবং দ্বাদশের প্রাক্টিকাল বা প্রজেক্টের নম্বরের ভিত্তিতে পড়ুয়াদের নম্বর দেওয়া হবে। সেই নম্বরে সন্তুষ্ট না হলে পড়ুয়ারা ঐচ্ছিক পরীক্ষায় বসার সুযোগ পাবেন। যা করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে নেওয়া হবে বলে জানানো হয়েছে।
আজ বিকেল তিনটে থেকে সাংবাদিক সম্মেলনে মাধ্যমে অনুষ্ঠানিকভাবে রেজাল্ট ঘোষণা করা হবে। এবং বিকেল চারটে থেকে ওয়েবসাইট এ রেজাল্ট দেখতে পারবেন । অনলাইনের রেজাল্ট চেক করতে হলে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট চেক করতে হবে। পরীক্ষা না হওয়ায় ছাত্রছাত্রীদের দেওয়া হয়নি এডমিট কার্ড। মাধ্যমিক এর মতো ফলপ্রকাশ হলেও প্রকাশ করা হবে না মেধাতালিকা। বৃহস্পতিবার ফলাফল প্রকাশ হলেও শুক্রবার বিদ্যালয় থেকে মার্কশিট সার্টিফিকেটের সঙ্গে অ্যাডমিট কার্ডও দেওয়া হবে বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সাংসদ সূত্রে জানা গেছে। সেদিনই স্কুল থেকে করোনাভাইরাস সংক্রান্ত বিধি মেনে পড়ুয়া বা তাঁদের অভিভাবকরা মার্কশিট সংগ্রহ করতে পারবেন।
কোন কোন ওয়েবসাইট থেকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে?
১) wbresults.nic.in
২) www.exametc.com
৩) www.results.shiksha
৪) www.indiaresults.com
ওয়েবসাইটে কীভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?
১) wbresults.nic.in সাইটে যেতে হবে।
২) 'WBCHSE class 12 results' লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
৪) 'Submit'-এ ক্লিক করতে হবে।
৫) স্ক্রিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৬) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।
SMS-এর মাধ্যমে কীভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানা যাবে?
১) WB12 space <রেজিস্ট্রেশন নম্বর> to 56070
২) WB12 space <রেজিস্ট্রেশন নম্বর> to 5676750

0 Comments