বাজি ফাটিয়ে-আবির খেলে-মিষ্টি মুখ করিয়ে খুশি প্রকাশ দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের

 





রামকৃষ্ণ চ্যাটার্জী, পশ্চিম বর্ধমান: পশ্চিমবর্ধমান জেলার জেলা সভাপতি রূপে নাম ঘোষণা হয় বিধায়ক বিধান উপাধ্যায়ের। এর পরেই খুশির জোয়ার নেমে আসে বারাবনি বিধানসভা জুড়ে। সমস্ত কর্মী সমর্থকরা রাস্তায় নেমে এসে সবুজ আবির খেলে, সবাই মিলে আনন্দ স্বরূপ বাজি ফাটিয়ে, মিষ্টি মুখ করে। এমনি চিত্র ধরা পড়ল লেফট ব্যাংক দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। তারা বিধান উপাধ্যায়ের নামটি জেলা সভাপতি রূপে ঘোষণা হওয়ার পরেই আনন্দে আত্মহারা হয়ে উৎসবে মেতে উঠেন। এদিন পার্টি কার্যালয়ে তারা সবাই মিলে আবির খেলে, বাজি ফাটিয়ে সমস্ত এলাকা বাসীকে মিষ্টি মুখ করান।


এই প্রসঙ্গে তৃণমূল নেতা মনোজ তেওয়ারী বলেন, আজ বারাবনি বিধানসভায় উৎসব পালন করা হচ্ছে, জেলা সভাপতি রূপে বিধান উপাধ্যায়ের নাম ঘোষণা করেছে দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার পশ্চিম বর্ধমানে উন্নয়নের জোয়ার উঠবে,সংগঠন আরও বেশি শক্তিশালী হবে।


এদিন উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মবিন খান, রামচন্দ্র সাউ, সাধু বাল্মীকি, যুব নেতা বিজয় সিং, রামকুমার মিশ্র, প্রকাশ তেওয়ারী, নিমাই রায়, সন্তোষ গৌওডো, অক্ষয় লায়েক, রাজ কুমার তেওয়ারী সহ আরও অনেকে।

Post a Comment

0 Comments