মালদহের হরিশ্চন্দ্রপুর নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত কিশোর গ্রেফতার

 



নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: মালদহের হরিশ্চন্দ্রপুর নাবালিকা ধর্ষণ কাণ্ডে অবশেষে গ্রেফতার হল অভিযুক্ত। বুধবার গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ রাধানগর গ্রাম এর বাড়ি থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করে। প্রসঙ্গত ৫ মাস আগে এলাকারই নাবালিকাকে জোর করে ঘরে ঢুকিয়ে অস্ত্র দেখিয়ে ধর্ষণ করে ওই অভিযুক্ত নাবালক। তারপরই ওই কিশোরী ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই কিশোর।গরিব পরিবারের ওই কিশোরীর ন্যায় বিচার চেয়ে প্রশাসন থেকে শাসকদলের দরজায় দরজায় ঘুরছিলেন ওই নাবালিকা কিশোরীর ভ্যান চালক পিতা। ন্যায়বিচার তো দূরের কথা কুকুর-বিড়ালের মত তাড়িয়ে দেওয়া হচ্ছিল ধর্ষিতা কিশোরীর পিতাকে। এমনকি এলাকার শাসকদলের নেতা-কর্মীরা এই বিষয়ে স্থানীয় স্তরের সালিশি সভা ডেকে মিটিয়ে নেবার জন্য চাপ দিচ্ছিলেন ক্রমাগত। এমনকি রাতের পর রাত বাড়ি এসে তৃণমূলের নেতা-কর্মীরা ওই ধর্ষিতা নাবালিকার পিতা-মাতাকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছিলেন। এই খবর সংবাদমাধ্যমে  প্রকাশ হতেই নড়েচড়ে বসে প্রশাসন। অবশেষে সংবাদমাধ্যমের খবরের জেরে ধর্ষককে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যেহেতু ওই অভিযুক্ত এর বয়স (১৬)। তাই বৃহস্পতিবার ধৃত ওই কিশোরকে মালদা জেলা শহরে জুভেনাইল আদালতে তোলা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার অলক রজরিয়া।

Post a Comment

0 Comments