ভ্যাকসিন নিয়ে সাংবাদিক সম্মেলন জিতেন্দ্র তিওয়ারীর

 



রামকৃষ্ণ চ্যাটার্জী, পশ্চিম বর্ধমান: ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় উত্তেজনা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে যে কেন্দ্র সরকার ভ্যাকসিন পাঠাচ্ছে না রাজ্যে। রাজ্য সরকার সব ভ্যাকসিন কিনে সব জায়গায় পাঠাচ্ছে বলে দাবি করছে। অথচ বহু জায়গার মতো আসানসোলের মানুষেরা ভ্যাকসিন পাচ্ছেন না। যত দিন যাচ্ছে আসানসোল জুড়ে তীব্র হচ্ছে ভ্যাকসিনের আকাল। পাশাপাশি বহু জায়গাতেই ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে অনিয়মের মতো অভিযোগও উঠেছে বারবার।  আর এই নিয়ে বুধবার সরব হলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এদিন বিকালে পশ্চিম বর্ধমানের আসানসোল শিল্পাঞ্চলের  গোধূলি মোড় সংলগ্ন আবাসনের দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করেন তিনি। যেখান থেকে তিনি আসানসোল পুরনিগম কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে তোপ দাগেন। পাশাপাশি ভ্যাকসিন ইস্যুতে তাদের তীব্র সমালোচনা করেন। 

 এদিনের সাংবাদিক সম্মেলন থেকে তিনি বলেন আসানসোল পুরনিগম এলাকায় যেসব সেন্টার করা হয়েছে, সেই সমস্ত সেন্টার গুলিতে সাধারণ মানুষদের ভ্যাকসিন নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কোথাও বা আবার ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে স্বজন পোষনরেও মতো অভিযোগও উঠছে। ভ্যাকসিন দিতে গিয়ে কার্যত হাঁফিয়ে উঠছে স্বাস্থ্য কর্মীরা। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে, স্বাস্থ্য কর্মীদের উপর চড়াও হয়ে মারধর করাও মতো অভিযোগ উঠেছে সাধারণ মানুষের মধ্যে। আর তা নিয়েই ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পাশাপাশি এদিন তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, ভ্যাকসিন কেন্দ্র দিচ্ছে। ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। অথচ তা দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না? কোন সেন্টার বন্ধ করা যাবে না। এর আগে তিনি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগমের অধীনে মোট ১০৬ টি ওয়ার্ডে ভ্যাকসিন সেন্টার খোলার জন্য লিখিত ভাবে জানিয়েছিন পৌর নিগমকে। তার প্রশ্ন, কলকাতা কর্পোরেশন যদি ১৪৪ টি ওয়ার্ডের জন্য ২০০ টিরও বেশী ভ্যাকসিন সেন্টার করতে পারে। তা হলে আসানসোল পুরনিগম কেন তা পারবে না। 


তিনি আরও বলেন, আগে আসানসোলের মানুষদের ভ্যাকসিনের দুটো ডোজ দেওয়ার ব্যবস্থা করুন। পরে রাস্তায় রাস্তায় হোডিং লাগাবেন ছবি দিয়ে।

 

এদিন জিতেন্দ্র তিওয়ারি আর  একবার বলেন, আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডের মধ্যে সদ্য শেষ হওয়া বিধান সভা নির্বাচনে বিজেপি ৬৬ টিতে এগিয়ে আছে। তারপরেও নির্লজ্জের মতো অনেকে পুরনিগমে বসে আছেন। তিনি আরও বলেন যে এতদিন বাইরের রাজ্যের কেউ আসলে বলতো বহিরাগত আর আজ আমাদের রাজ্য থেকে বাইরের রাজ্যে যাচ্ছে ভ্যাকসিন নিতে।এদিনের এই  সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক ডাঃ অজয় পোদ্দার, বিজেপি নেতা অভিজিৎ আচার্য, আশা শর্মা,ভৃগু ঠাকুর সহ প্রাক্তন কাউন্সিলররা।

এদিকে এই প্রসঙ্গে আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, যে যা খুশি বলতে পারেন। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো ভ্যাকসিন দেওয়ার কাজ হচ্ছে। কোথাও কোন বেনিয়ম হচ্ছে না।


 পাশাপাশি অমরনাথ বাবু আরও বলেন, কেউ কেউ ভোটে হেরে গিয়ে ভুল বকছে। বিধান সভা নির্বাচনে বিজেপিকে তো বাংলার মানুষেরা গোহারা করেছেন, এবার তাদের ভারত ছাড়া করবে।

Post a Comment

0 Comments