তালিবানদের আশ্বাস দিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে, আফগানিস্তানের উন্নতি করলে তবেই মিলবে সাহায্য।
আফগানিস্তান ছাড়ার হিড়িক জারি রয়েছে। পাঞ্জশিরে প্রতিরোধের মুখে পড়লেও আফগানিস্তানের বাকি অংশে তালিবানরাজ অব্যাহত। এই অবস্থায় তালিবানদের কোনও মতেই তিনি বিশ্বাস করেন না বলেও হোয়াইট হাউসে দাঁড়িয়ে ফের স্পষ্ট করলেন মার্কিন রাষ্ট্রপতি।
একই সঙ্গে অবশ্য শর্ত সাপেক্ষে আফগানিস্তান পুনর্গঠনের কাজে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জো বাইডেন। রবিবার ওয়াশিংটনে আফগানিস্তান প্রসঙ্গে সাংবাদিকদের বাইডেন বলেন, “তালিবরা কী আফগানদের আস্থা জয় করে সেদেশের উন্নতিতে সচেষ্ট হবে? এই মৌলিক সিদ্ধান্ত তাদের নিতেই হবে। গত শত বছরে এমন নজির নেই। যদি তালিবানদের পক্ষে এটা সম্ভব হয় তবে আমেরিকা সেদেশের পুনর্গঠনে আর্থিক, বাণিজ্যিক সহ সবধরণের বাড়তি সহায়তায় রাজি।”
"তালিবদের বিশ্বাস করতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ?" এর জবাবে জো বাইডেন বলেছেন, “আমি কাউকে বিশ্বাস করি না। আম্ বিশ্বাস করি এমন মানুষের সংখ্যা নেহাতই কম।”
তালিবানরা আগামী কয়েক দিনের মধ্যেই আফগানিস্তানে সরকার গড়র ঘোষণা করেছে। সেই সরকারকে স্বীকৃতি দিকে রাজি নয় ব্রিটেন সহ বিশ্বের নানা দেশ। যদিও স্বীকৃতি মেলার পথ খুঁজছে তালিবানরা। এই পরিস্থিতে যাতে বিশ্বের অন্য সব রাষ্ট্রের বিরূপ ধারণা তাদের ঘিরে তৈরি না হয় উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরতে মরিয়া তালিবানরা।

0 Comments