বাংলার মুখ্যমন্ত্রীই আগামীদিনে দেশের প্রধানমন্ত্রী হবে! আসানসোলে এসে দাবি করলেন সায়নী

 


রামকৃষ্ণ চ্যাটার্জী,আসানসোল: আসানসোল দক্ষিণে বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে বিজেপির কাছে পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রাথী অভিনেত্রী সায়নী ঘোষ। আর তার পরেই রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয় সায়নীকে। আর সেই দায়িত্ব নেওয়ার পর গত রবিবার থেকে জেলা সফরে বেরিয়েছে সায়নী ঘোষ। আসানসোলে এসে তিনি করছেন একাধিক সভাও। আর তারই অঙ্গ হিসাবে সোমবার রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহে আয়োজিত হল সায়নী ঘোষের এক কর্মসূচি। আর সেই অনুষ্ঠান থেকেই তাকে সম্বর্ধনা দিলো আসানসোল জেলা তৃণমূল কংগ্রেস। আর এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল জেলা তৃণমূলের সভাপতি তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। রাজ্য যুব তৃনমূলের সভানেত্রী সায়নী ঘোষ,  জেলার শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক। এছাড়াও ছিলেন তৃণমূল নেতা উজ্জল চাটার্জী, শিব দাসেন দাশু সহ  আরো অনেকে। পাশাপাশি এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে আসানসোল দক্ষিণ বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে বিজেপি, সিপিএম ও কংগ্রেস ছেড়ে আসা প্রায় তিন হাজার কর্মী যোগদান করেন। আর এদিন তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেয় তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। আর এদিনের এই সভামঞ্চে থেকে সায়নী ঘোষ জানান আগামী দিনে আমাদের একত্রিত ভাবে সবাইকে মিলে মিশে কাজ করতে হবে। যুব দলকে নিয়ে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে এগিয়ে যাব। পাশাপাশি এদিন তিনি আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্যই আমাদের এই লড়াই। আগামী দিনে লোকসভা নির্বাচনকে হাতিয়ার বানিয়ে মজবুত সংগঠন করার জন্যই আমাদের লড়াই জারি থাকবে। পাশাপাশি তিনি আরো বলেন তিনি পয়সার জন্য রাজনীতিতে আসেনী। তিনি রাজনীতিতে এসেছেন নীল পাড় সাদা শাড়ি ও হাওয়াই চটি পড়া মহিলাকে দেখে। পরে তিনি আরো বলেন আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রীই হবে দেশের প্রধানমন্ত্রী।

Post a Comment

0 Comments