কলকাতায় দ্রুত বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপ। করোনা দ্বিতীয় ঢেউ এখনও নিয়ন্ত্রণে আসেনি, তৃতীয় ঢেউ আসার প্রহর গুনছে শহর। এরইমধ্যে নাকি কলকাতায় বাড়ছে ম্যালেরিয়ার প্রভাব। গত জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত শহরে প্রায় আড়াই হাজারেরও বেশী মানুষ আক্রান্ত হয়েছে ম্যালেরিয়া। মূলত বর্ষার জল জমে মশার উৎপাত বাড়ছে সুতরাং রোগের প্রকোপ বাড়ছে। পাশাপাশি জল জমার সমস্যা তো আছেই।
জ্বর হলেই সাধারণ মানুষরা ভেবে বসছে করোনা। তবে এটাও মাথায় রাখতে হবে যে শহরে রয়েছে ম্যালেরিয়া ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ। নিজে নিজে ভেবে চিকিৎসা শুরু করার আগে ডাক্তারের পরামর্শ জরুরী। জেনে নিন এই রোগের কী কী লক্ষণ
জ্বর, ঠান্ডা লেগে অস্বস্তির অনুভূতি, মাথাব্যথা, ডায়রিয়া, পেটে ব্যথা ,গায়ে ব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি, কাশি, দ্রুত হৃদস্পন্দন, পেশী বা জয়েন্টে ব্যথা। মূলত করুন এবং ম্যালেরিয়া দুটিরই লক্ষণ জ্বর তাই অনেকে ভুল চিকিৎসা করাতে পারে। এক্ষেত্রে করোনা টেস্ট করিয়ে সঠিক চিকিৎসা করা দরকার। গর্ভবতী মায়ের ক্ষেত্রে এই লক্ষণ গুলি দেখতে পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। কারণ অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে ভ্রূণে ম্যালেরিয়া ছড়িয়ে গিয়েছে।
দ্রুত চিকিৎসা না ম্যালেরিয়া যে যে বিপদ গুলি ডেকে আনতে পারে, তাহলো সেরিব্রাল ম্যালেরিয়া, শ্বাসকষ্ট, মাল্টি অর্গান ফেলিওর , রক্তশূন্যতা, শরীরে গ্লুকোজের, মাত্রা কমে যাওয়া। কলকাতা পৌরসভার সূত্রে খবর, গত জানুয়ারি থেকে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে শহরে ২ হাজার ৬০০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৩৬০ জন আক্রান্ত হয়েছে ফেলসিফেরাম ম্যালেরিয়া। পুরসভা সূত্রে আশ্বাস জল কোথায় জমে আছে তা দেখতে কঠোর নজরদারি দেওয়া হবে। একাধিক পদক্ষেপ নেওয়া হবে ।

0 Comments