নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: করোনা আবহে মানবিক মুখ! ট্রাফিক পুলিশ কর্মীদের ছাতা প্রদান করে নজির সৃষ্টি করল লায়ন্স ক্লাবের সদস্যরা। এদিন বামনহাট বাজারে ট্রাফিক পুলিশদের হাতে ছাতা তুলে দেয় লায়ন্স ক্লাবের সভাপতি নাজমুল হক। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন রুবেল সেখ, ওয়াদুদ মিয়া, শাহজাহান(তোতা), ফারুক হোসেন, সাইফুর রহমান সহ অন্যান্য সদস্যরা।
দিনহাটার নটকোবাড়ি ও শুকারুর কুঠির ২০ জন সদস্য মিলে ৪ জুলাই লায়ন্স ক্লাবটির শুভ উদ্বোধন করেন। গতকাল এই ক্লাবের পক্ষ থেকে রাখিবন্ধন উৎসব পালন করা হয়। এবং আগামীদিনেও নানা মানব-সেবামূলক কাজ করবেন বলে জানান লায়ন্স ক্লাবের সদস্যরা।
নয়ারহাট অনুসন্ধান কেন্দ্রের কর্মরত ট্রাফিক পুলিশদের ছাতা প্রদান
লায়ন্স ক্লাবের সম্পাদক রুবেল সেখ বলেন, দিনহাটা শহর ও গ্রামের বাজারগুলির যানজট নিরসনে ট্রাফিক পুলিশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিন-রাত ২৪ ঘণ্টা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে এই করোনা মহামারিতেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে সাধারণ নাগরিকদের যাতায়াতের সুবিধার্থে। আমরা তাদের ছাতা প্রদান করলাম যাতে একটু হলেও রোদ ও বৃষ্টি থেকে রেহাই পায়। সব শেষে এটাই বলব সবাই ট্রাফিক নিয়ম মেনে চলুন।


0 Comments