তনুময় দেবনাথ, দিনহাটা: অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমারে জানাই প্রণাম'। ভারতীয় সঙ্গীত জগতের মুকুটহীন সম্রাট, একাধারে কন্ঠশিল্পী, সুরকার, অভিনেতা, চিত্র নাট্যকার, গীতিকার, চিত্র পরিচালক, প্রযোজক...বহুমুখী প্রতিভার অধিকারী 'অমর শিল্পী' কিশোর কুমারকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা।
শিল্পী অমর হয় না, তাঁর শিল্পই তাঁকে অমর করে। এমনই এক অমর শিল্পী কিশোর কুমার। যাঁর কণ্ঠের জাদু কলকাতা থেকে সুদূর ‘বম্বে’তেও মানুষের মন ছুঁয়ে গিয়েছে। ‘অচ্ছুতকন্যা’ ছবির সাফল্য পার্টিতে কে এল সাইগলের গান গেয়ে মুগ্ধ করা সেই ন’বছরের কিশোর, বম্বের সিনেমাজগতে তখনই নজর কেড়েছিলেন সবার।
আজ সেই অমর শিল্পীর জন্মদিনে এক গান পাগল বললে কম হবে, কিশোর কুমারকে দেবতা জ্ঞানে মেনে তার জন্মদিনকে স্মরণ করে রাখার জন্য প্রতি বছরের মতো এবছরও কিশোর কুমারের ছবি সহ শোভাযাত্রা বের করেন দিনহাটার পেশায় রং মিস্ত্রী নরোত্তম দাস। ছোট বেলা থেকে তিনি কিশোর কুমারকে অনুস্মরণ করে এসেছেন। আজ তিনি শোভাযাত্রা ছাড়াও জন্মদিনে কেক কেটে গ্রামের সকলকে খাইয়েছেন এবং তার বাড়িতে একটি ছোটো অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন।

0 Comments